মির্জাপুর পৌরসভার অধিকাংশ রাস্তা ভাঙা। একটু বৃষ্টি হলেই ঐসব রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পৌরসভার বাসিন্দা নজরুল ইসলাম ও সুকমল বলেন, কুমুদিনী হাসপাতাল রোড, কালীবাড়ি রোড হতে মির্জাপুর বাইপাস ও বাইপাস হতে ত্রিমোহন-বংশাই রোডের খুবই করুণ দশা। বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি রাস্তার কাজ শুরু হয়েছে। পৌর মেয়র সালমা আক্তার শিমুল বলেন, শিগিগরই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নয়নমূলক কাজ করা হবে।
