মোরেলগঞ্জে ছাত্রী উত্ত্যক্তের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫০

মোরেলগঞ্জ হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় স্কুলছাত্রী অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল বরাবর একটি অভিযোগ দায়ের করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত ও টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায় বিপুল চন্দ্র বাওয়ালী। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।