১৪ জুলাই পর্যন্ত লোহাগাড়ায় বসছে না পশুর হাট

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫১

লোহাগাড়া উপজেলার কোথায়ও আগামী ১৪ জুলাই পর্যন্ত পশুর হাট বসবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। রবিবার বিকালে কঠোর লকডাউনের চতুর্থ দিনে পদুয়া তেওয়ারীহাটের পশুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অভিযানে ঐ হাটে জনসচেতনতামূলক মাইকিং করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪ জুলাই উপজেলার সব পশুর হাট বন্ধের ঘোষণা দেওয়া হয়।