ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫১

সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারছেন না গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে বলা হলেও ব্যর্থ হচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করার পরে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এ বিষয়ে এখনো কাজ চলছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন।