গোবিন্দগঞ্জে মাথায় ইট পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খেলার সময় মাথায় ইট পড়ে ফাহিম আলম নামের তিন বছরের এক শিশু মারা গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ফাহিম ঐ এলাকার সৌদি প্রবাসী ফেরদৌস আলমের ছেলে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় বাসায় ফাহিম তার বড় বোন সারামনির সঙ্গে খেলছিল। হঠাত্ নির্মাণাধীন বাড়ির দেওয়ালের ইট খুলে ফাহিমের মাথায় পড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ৩টার দিকে ফাহিম মারা যায়।