ছাগলের মাংস নিয়ে রেখে যাওয়া হলো মাথা আর খুরা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫২

মিরসরাইয়ে ছাগলের মাথা আর খুরা রেখে মাংস চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেট-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রবিবার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার কৃষক মো. নুরুল মোস্তফা তার পালিত ১০-১২টি ছাগল স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে বাড়িতে যান। বিকেলে অনেক খোঁজাখুঁজি করেও তিনি ছাগলগুলো পাননি। পরে সন্ধ্যায় বেড়িবাঁধের পার্শ্ববর্তী বাগানে গিয়ে তিনি ছাগলের মাথা আর চারটি পায়ের নিচের অংশ (খুরা) দেখতে পান। নুরুল মোস্তফা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, চুরি হওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা গরিব ও অসহায় প্রকৃতির। তিনি ছাগল লালন-পালন করে সংসার চালান।