কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের চৌমাথাসহ কয়েকটি অংশের সংস্কার কাজ সোমবার শুরু হয়েছে। ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের চৌমাথাসহ কয়েকটি অংশের খানাখন্দ ও বড় বড় গর্ত ইট দিয়ে সংস্কারের কাজ শুরু করেছে। ঝালকাঠি-কাঠালিয়া-পাথরঘাটা-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের ‘চৌমাথাসহ কয়েকটি অংশে খানাখন্দ’ শিরোনামে ইত্তেফাক পত্রিকায় গত রবিবার সংবাদ প্রকাশের এক দিন পর সংস্কারের কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসান বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের খানাখন্দ ও গর্ত সংস্কার কাজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন পর হলেও কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড সড়কের বড় বড় গর্তে সংস্কার কাজের উদ্যোগ নেওয়ায় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
