সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী গতকাল সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা।

ভারতীয় হাইকমিশনার সেনাসদরে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান হাইকমিশনার দোরাইস্বামী। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাত্ করার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। —আইএসপিআর