গাজীপুরে অসহায়দের খাদ্য ও গাছের চারা দিল জেলা যুবলীগ

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৭

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা যুবলীগ নেতৃবৃন্দ। গতকাল নগরের অছিনগর এলাকায় কর্মহীন ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী, রান্না করা খাবার, দরিদ্র কৃষক ও এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা যুবলীগ আহ্বায়ক এস এম আলতাফ হোসেন ও সদস্য সচিব কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ উপস্থিত থেকে এসব সামগ্রী বিভিন্ন বয়সি নারী-পুরুষের হাতে তুলে দেন। এ সময় জেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন শাহীন, মাসুদ পারভেজ, আজিজুর রহমান জন, আরিফ বিল্লাহ ও ইব্রাহীম বাবু উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে এবং মানবিক কারণে তারা মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা এবং জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।