ঘিওরে নদীভাঙন-কবলিতরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৭

ঘিওরে নদীভাঙন-কবলিতদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেওয়া করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন প্রাঙ্গণে সহায়তা (ত্রাণ) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম। ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম সরকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাহিদা আক্তার, মামুন বেপারী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ইছামতি শাখা নদীর রামকান্তপুর এলাকার নদীভাঙন-কবলিতদের মধ্যে এ সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।