দ্বিতীয় বার পরীক্ষায়ও ইসি মাহবুব তালুকদারের করোনা পজিটিভ

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৮

দ্বিতীয়বার পরীক্ষায়ও নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের করোনা পজিটিভ এসেছে। নির্বাচন কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, তবে মাহবুব তালুকদার শারীরিকভাবে সুস্থ আছেন। গত ১৯ জুন রাতে হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। পরিস্থিতি অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। অনেক জ্বর থাকায় ২০ জুন পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থেকে তিনি চিকিত্সা নিচ্ছেন।