বাবাকে হত্যায় জড়িত পলাতক এক ছেলেকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতের নাম শোয়েব শিকদার। গত রবিবার রাতে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০১০ সালে দ্বিতীয় বিয়ের জেরে তার বাবাকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা করে সত্-মা। র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার সত্-মায়ের দায়ের করা মামলায় শোয়েব দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
