হাতের নাগালে পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্স। এতে, সময় অপচয় ও ভোগান্তি কমবে রোগী ও স্বজনদের। অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স, ডাক্তার, আইসিইউ এবং মৃত মানুষের সেবায় মরদেহবাহী গাড়ি নিয়ে এসেছে নতুন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল রাইড। করোনাকালে ডিজিটাল রাইড ড্রাইভারদের জন্য দিচ্ছে ১ হাজার টাকা বোনাস। এত দিন দেশে শুধু সুস্থ-সবল মানুষদের জন্য ছিল রাইড শেয়ারিং সার্ভিস। এবার সাশ্রয়ী খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি অ্যাম্বুলেন্স, আইসিইউ, ডাক্তার, নার্স, মরদেহবাহী গাড়িসহ বেশকিছু ভিন্ন সুবিধাও দিচ্ছে ডিজিটাল রাইড। ডিজিটাল রাইডের সিইও ফখরুল ইসলাম চৌধুরী বলেন, করোনার এ সময়ে অ্যাম্বুলেন্স চালকদের সহায়তা ও ন্যায্য ভাড়া নিশ্চিতে ডিজিটাল রাইডের অ্যাপস ব্যবহারে ১ হাজার টাকা বোনাস অফার দেওয়া হয়েছে। এর মাধ্যমে অনেক সাশ্রয়ী ভাড়ায় স্বাস্থ্যসেবা ও আইসিইউ ফ্যাসিলিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এর বাইরেও বিশেষায়িত অ্যাম্বুলেন্সে থাকবে ডাক্তার ও নার্সসহ সব জরুরি সরঞ্জাম। এটি ডিজিটাল রাইডের একটি ইউনিক সেবা। নিরাপদ ভ্রমণ নিশ্চিতে ডিজিটাল রাইড প্রতি সপ্তাহে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিত্সা সহায়তা দিবে। বিমা সুবিধাসহ চালকদের লাভবান করতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
