কোভিড-১৯ মহামারিকালে বিনিয়োগকারীদের নিরাপদে থেকে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করার সুযোগ করে দিতে ‘চিত্রা’ নামে মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ মোবাইল অ্যাপ বিনামূল্যে যে কোনো বিনিয়োগকারী ব্যবহার করতে পারবেন। গতকাল সোমবার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারিকালে যে কোনো বিনিয়োগকারী নিরাপদ স্থানে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে তার ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে সিএসইর ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (আইটিএস) এবং মোবাইল অ্যাপলিকেশন চিত্রা হলো সহায়ক অ্যাপস। এতে আরো বলা হয়েছে, বিনিয়োগকারীরা সিএসই স্টক ব্রোকারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে www.bangladeshstockmarket.com অথবা www.bangladeshstockmarket.com—লিংকের মাধ্যমে অনলাইন ট্রেডিং সম্পন্ন করতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপ ‘চিত্রা’ গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
