ফটো ক্যাপশন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:০১

ঢাকা ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ২০২০ সালের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন হয়

 

-----------------------------------

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী

 

----------------------------------------

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বগুড়া শাখা গতকাল থেকে নতুন ঠিকানায়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন

 

---------------------------------------------

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিত্সা ও জীবন রক্ষায় বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও ১০০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে। গতকাল বিকালে এ চিকিত্সা সরঞ্জাম জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের হাতে তুলে দেন বিআরবি গ্রুপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের পক্ষে জেনারেল ম্যানেজার দীপন কুমার দাস। পরে জেলা প্রশাসক হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকারের কাছে হস্তান্তর করেন