চলছে কঠোর লকডাউন। তবু জরুরি প্রয়োজনে কিছু মানুষ যাচ্ছে গ্রামে। এই সুযোগে একটি চক্র আমিনবাজার থেকে আরিচা পর্যন্ত পৌঁছে দিতে হাতিয়ে নিচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। চক্রটির সদস্যরা এভাবে লোকজন জড়ো করার পরে ট্রাকে, পিকআপে বা অন্যভাবে পাঠায় আরিচা ঘাটে। ছবিটি গতকাল আমিনবাজার ব্রিজের ঢাল থেকে তোলা —আব্দুল গনি