পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, স্বাধীনতা-পরবর্তী জেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক, দক্ষ রেফারি ও ফুটবলার, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান খান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল সোমবার সকালে বরিশালে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আনোয়ার হোসেন মঞ্জুর শোক
জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
তার মৃত্যুতে আরো গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক।
