অপসাংবাদিকতা বন্ধের আহ্বান কাদের মির্জার

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। অপসাংবাদিকতা দূর করতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আজ দেশে একশ্রেণির অপসাংবাদিক ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় মূল সাংবাদিকদের পেশাগত কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অপসাংবাদিকতা পরিহার করতে হবে এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে তাদের ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে।’