করোনা রোগীদের সুস্থতা কামনায় হবিগঞ্জে দোয়া মাহফিল

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৮

বাংলাদেশ জমিয়তুল মুদারিছিন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যায় সারা দেশের করোনা রোগীসহ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির ও তার সহধর্মিণী এবং জেলা প্রশাসক ইসরাত জাহান ও তার স্বামীর করোনামুক্তির জন্য জুমের মাধ্যমে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ ফারুক মিয়া, সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মুদারিছিন হবিগঞ্জ জেলা এবং অধ্যক্ষ দারুসসুন্নাহ কামিল মাদ্রাসা, হবিগঞ্জ। দোয়া সঞ্চালনা করেন মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তুল মুদারিছিন হবিগঞ্জ। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা। আলোচনা করেন অধ্যক্ষ সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ, দ্বিমুড়া ফাজিল মাদ্রাসাসহ অন্যান্য মাদরাসার প্রধানগণ। —প্রেস বিজ্ঞপ্তি