বেসরকারি সংস্থা প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি) কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। দুবাইয়ের শেখ মুহাম্মদ বিন রাশেদ চ্যারিটি ফাউন্ডেশনের অর্থায়নে এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সহযোগিতায় গতকাল এসব ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি শেষ হয়। এই তিন এলাকার মধ্যে মৌলভীবাজারে ৬৭ প্যাকেজ, হবিগঞ্জের চুনারুঘাটে ৪০০ প্যাকেজ এবং চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচরে ২০০ প্যাকেজ ত্রাণসমগ্রী বিতরণ করা।
পিএসবি সেক্রেটারি জেনারেল ড. গাজী মো. জহিরুল ইসলাম বলেন, করোনা মহামারিতে আমরা সরকারের পরিপূরক হিসেবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এবারের এই ক্ষুদ্র প্রয়াসে প্রায় ৪ হাজারের বেশি দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। —প্রেস বিজ্ঞপ্তি
