তফের উদ্দিন প্রামাণিক
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক তফের উদ্দিন প্রামাণিক (৬৭) করোনায় আক্রান্ত হয়ে রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক। গতকাল সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় রামাগাড়ী পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
হাবিবুর রহমান
কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ডহরগোপ গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান (৭১) রবিবার রাতে ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান প্রমুখ শোক প্রকাশ করেন।
