শোক সংবাদ

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৮

আয়েশা খাতুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম চৌধুরীর মা আয়েশা খাতুন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুরের গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি ছয় ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

শামছুর রহমান

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামছুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল সোমবার উপজেলার চকসাবাজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি এক স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন। দলিল লেখক সমিতির পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন দলিল লেখক আইয়ুব হোসেন, আব্বাস আলী, আব্দুস ছালাম, বজলুর রহমান হিরু, হাসান আলী, আনোয়ার হোসাইন প্রমুখ।