ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস ডাচেস অব কেম্ব্রিজ কেট মিডলটনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তাকে আইসোলেশনে পাঠানো হয়। সোমবার কেনসিংটন প্রাসাদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানান, কেট মিডলটনের কোনো উপসর্গ লক্ষ করা যায়নি। তিনি সুস্থ আছেন। তারপরও করোনার বিধিনিষেধ মেনেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। দেশটিতে কেউ করোনায় আক্রান্তের সংস্পর্শে এলেও তাকে ১০ দিনের আইসোলেশনে থাকতে হয়।
