পুলিশ নারী কল্যাণ সমিতির ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০০:৩০

একেবারেই ব্যতিক্রম। নেই কোনো আয়োজন, আনুষ্ঠানিকতা। গতানুগতিকতার গণ্ডি ভেঙে, বৃত্তের বাইরে বেরিয়ে দু্স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। লকডাউন চলাকালীন প্রথম বারের মতো এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ চলাকালে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন পুনাক নেতৃবৃন্দ। পুনাক সভানেত্রী অন্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রাত ১০টায় রাস্তায় বেরিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলামোটরসহ অন্যান্য স্থানে যেখানেই গরিব, অসহায় মানুষ পেয়েছেন তাদের হাতে খাবার তুলে দিয়েছেন । উল্লেখ্য, বর্তমান সভানেত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক।