পুরান ঢাকার চকবাজারের বড়কাটারা থেকে রবিবার রাতে ৩ হাজার ২৯৯ পিস আতশবাজিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন হূদয় হোসেন ও সংযম হোসেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট ও ১২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে চকবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজিসহ অন্যান্য বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
