বরিশাল বিভাগে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্তের হার ৫২ দশমিক ৫২।
এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত হলো ১৯ হাজার ৫৩২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৬ জনের।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ সোমবারের রাতের রিপোর্টে শনাক্তের হার ৭৩ দশমিক ৯৩ ভাগ। ১৮৮টি নমুনার মধ্যে এ ল্যাবে ১৩৯ জনের পজিটিভ আসে।
ইত্তেফাক/ইউবি
