বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম শনাক্ত হয় করোনা রোগী। তারপর থেকে বাড়তেই আছে রোগটি। করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ পার হয়ে এখন চলছে তৃতীয় ঢেউ। করোনার ডেল্টা ধরণ আগের তুলনায় বেশি শক্তিশালী। ফলে শনাক্তের হার ও মৃত্যু হার অনেক বেশি। গত কিছুদিন থেকে মৃত্যু দেড় শতাধিক এবং আক্রান্তের হারও বাড়ছে। গতকাল ছিল এগারো হাজেরও অধিক। ডেলটা ধরণ শুধু শহরে না, ছড়িয়ে পড়েছে গ্রামেও। করোনায় আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান সমস্যা শ্বাসকষ্ট। এই সমস্যার সমাধানে রোগীকে অক্সিজেন সরবরাহ করা জরুরি। অক্সিজেন সরবরাহ না করা গেলে শ্বাসকষ্টে মৃত্যু হচ্ছে অনেকের। কেউ করোনায় আক্রান্ত হয়ে আবার কেউ উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছে। তবে তাদের মধ্যে বিশেষ শ্রেণি আছে যাদের অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে। যেটা কখনো কাম্য নয়। স্বজনদের কাছে এই মৃত্যু অনেক বেশি কষ্টের। কোন রোগী যেন অক্সিজেনের অভাবে মারা না যায় সেই দিকে দৃষ্টি দিতে এবং এই বিষয়ে কার্যকারী পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের নিকট জোরালো আবেদন জানাচ্ছি।
মো. আরিফুল ইসলাম
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়
