করোনা ভাইরাসের প্রকোপের কারণে মানুষের কেনাকাটার একমাত্র সুবিধাজনক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন প্লাটফর্মগুলো। সেই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু অসাধু সিন্ডিকেট। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিলেও পণ্যের মান আশানুরূপ হয় না। সস্তার পণ্য অতিরিক্ত দামে বিক্রির অনেক নজির দেখা যায়। এছাড়াও হোম ডেলিভারি দেয়ার কথা বলে আগাম ডেলিভারি চার্জসহ কিছু কিছু ক্ষেত্রে পুরো টাকাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগাম প্রেরণ করতে বলা হয়। কিছু ক্ষেত্রে পণ্য আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই টাকা পাওয়ার পরে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন প্রতারক চক্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আরোও সর্তক হতে হবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য ক্রয় করতে হবে। বিশ্বাসযোগ্য মাধ্যম ছাড়া পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার বিভাগকে এইসব অনলাইন প্রতারকদের ধরতে সচেষ্ট থাকতে হবে।
মোহাম্মদ ইয়াছিন ইসলাম
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
