একটি দেশের প্রধান চালিকাশক্তি এদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে আছে। অতঃপর দেশের বড় রকমের শিক্ষা সংকট শুরু হয়েছে। এমতাবস্থায় সরকার বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু অনাবাসিকদের জন্য কোনো প্রক্রিয়া নেই। এমতাবস্থায় সরকারের উচিত দেশের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে (আবাসিক ও অনাবাসিক) সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে, টিকার আওতায় এনে শিক্ষা কার্যক্রম চালু করা। তাহলেই হয়তো দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সংকট দ্রুত নিরসন হবে। তারা সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
আল আমিন ইসলাম নাসিম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
