ভাণ্ডারিয়ার কাজিরহুলায় জেপির কর্মী সমাবেশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:৩২

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬নং কাজিরহুলা ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, জামাল উদ্দিন মিয়া স্বপন, জাতীয় ছাত্রসমাজ জেপির সাবেক উপজেলা সভাপতি মোস্তফা সিকদার, উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, স্থানীয় জেপি নেতৃবৃন্দের মধ্যে মো. সাইদুর রহমান সাব্বির মো জামাল গাজী, মো. আজিম হাওলাদার, মো. ছালাম সরদার, মো. মজিদ হাওলাদার, মো. রবি সরদার, মো. বেলায়েত মৃধা, আলমগীর হাওলাদার, ভাণ্ডারিয়া পৌর ছাত্র সমাজের লাভলু সরদার, ইউনিয়ন নেতা মো. মঞ্জু হাওলাদার, মো.মামুন খান, ইসা হাওলাদার, ইসমাইল হোসেন প্রমুখ।

ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়র হোসেন মঞ্জুর পক্ষ থেকে তার নির্বাচনী বাইসাইকেল মার্কায় ভোট প্রদানের জন্য নারী-পুরুষ সকলকে সালাম জানানোর জন্য উপস্থিত সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়।

এদিকে রাতে জেপির উপজেলা নেতৃবৃন্দ ভাণ্ডারিয়া পৌর সভার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দিরে জগদ্ধাত্রী পূজা উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেন এবং উপজেলা হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় হিন্দু নেতৃবৃন্দের মধ্যে উদযাপন কমিটির উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, সহ-সভাপতি রতন চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন দাস, সুজন কর্মকারসহ নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে আগত নারী-পুরুষ ভক্তার উপস্থিত ছিল।

ইত্তেফাক/বিএএফ