আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ২

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৮

সাভারের আশুলিয়া থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকার জাল নোট, দুটি সিল, দুটি স্ট্যাম্প প্যাড, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন, নগদ ৯ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো—ঝালকাঠি জেলার মো. জসিম  ও মো. আলা উদ্দিন হোসেন হাওলাদার। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে সেগুলো বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় জাল নোটসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।