রূপগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুট

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৮

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় গত সোমবার রাতে সন্ত্রাসীরা একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করেছে।

পুলিশ জানায়, ডেইরি অ্যান্ড ফিড মেডিসিন নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে পূর্ব শত্রুতার জের ধরে ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী লাঠিসোঁটাসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর করে ওষুধ, মোবাইল ফোনসেট ও নগদ টাকাসহ ২ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় তাদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের মালিক নাঈম মিয়াকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। হামলায় নাঈম মিয়ার চাচা ও প্রতিষ্ঠানের কর্মচারী রনি আহমেদ আহত হয়। রনি আহমেদকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নাঈম মিয়া বাদী হয়ে আট জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।