৭ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৫ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :২ ও ৭। শুভবার :সোম। শুভ রত্ন :মুক্তা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থায় উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থতাকে অব-হেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের কারো সঙ্গে ভুল-বোঝাবুঝি থেকে থাকলে তা মিটিয়ে নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না। শরীর অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। কোনো সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
