মোংলায় শাকসবজির দাম চড়া

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৫৪

মোংলায় করোনার কারণে লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে কাঁচামাল পরিবহন। তার পরও করোনার অজুহাতে চড়া মূল্যে বিক্রি হচ্ছে পৌর শহরের প্রধান কাঁচা বাজারের শাকসবজি। ক্রেতারা বলছেন, কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। আর ৮০ টাকা কেজি করলা। কাঁকরোল, বেগুন, শসা, পটলসহ অন্য সবজিও বিক্রি হচ্ছে ৬০/৭০ টাকা কেজি দরে। এদিকে দোকানিরা বলছেন, লকডাউনে গাড়ি বন্ধ তাই দাম বেশি। উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, দুই-এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে।