কক্সবাজারের পেতুয়ার টৈটং ইউনিয়নের ছয় গ্রামের প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ডালার মুখ-হাজী বাজার সড়কের ২০০ মিটার ঢলের পানিতে তলিয়ে গেছে। ফলে ডালার মুখ, হারকিল্লার ধারা, রমিজপাড়া, মাঝেরপাড়া, দরগা মোড়া, সোনাইছড়ি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন বাঁশের সাঁকো। টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ডালার মুখ-হাজী বাজার সড়কের ২০০ মিটার বিলীন হওয়ায় বর্তমানে ছয়টি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
