মহালছড়ির কাটিংটিলা-চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় বৃষ্টির পানিতে বড় বড় গরর্তর সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে চার গ্রামের মানুষকে। স্থানীয় মোটরবাইকচালক খোরশেদ আলম জানান, ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তিকর চাকমা বলেন, ‘কাটিংটিলা-চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা মেরামতে প্রকল্প বরাদ্দ হয়েছিল। আমি দায়িত্বে আসার আগেই প্রকল্পের কাজ শেষ হয়েছে। ড্রেন না থাকায় রাস্তাটির এ অবস্থা হয়েছে।’ কেন এমন হলো, তা তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
