শিবচরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৫৯

শিবচরে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এস এম রিফাত মাহবুব নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বিছানার নিচ থেকে শপিংব্যাগে মোড়ানো তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে পুলিশ। আটককৃত রিফাত মাহবুব উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, আটককৃত রিফাতের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।