মীর্জাগঞ্জে মনিরা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মনিরা বেগম ঐ গ্রামের মো. সাইদুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরের খাবার খেয়ে স্বামী সাইদুল শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। বিকাল সাড়ে ৪টার দিকে জেগে দেখেন স্ত্রী মনিরা বেগম ঘরের আড় কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সাইদুলের চিত্কারে বাড়ির লোকজন এসে মনিরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মীর্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
