ফটো ক্যাপশন

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০১

পুঁজিবাজারে আইপিও ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সঙ্গে ডিএসই ও সিএসইর ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এসভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী, ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম এবং সিএসইর ডেপুটি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম চুক্তিতে সই করেন

 

০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট ও বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২১ এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা’ সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন ও কর্মশালার উদ্বোধন করেন