চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংক আর্থিক সূচকগুলোতে দ্রুত এগোচ্ছে। ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণ প্রথম বারের মতো ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। চলতি বছরের ৩০ জুন ভিত্তিক ষান্মাসিক হিসাবে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকা। করোনাকালে আমানত প্রবৃদ্ধির হারও ছিল রেকর্ড পরিমাণ। ব্যাংক সূত্রে জানা যায়, গত বছরের জুনে এনআরবিসি ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৭ হাজার ৯৮২ কোটি টাকা। সেটি এক বছরের ব্যবধানে ৩২ দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকা। ২০২০ সালের জুনে আমানত বাড়ে ২৫ দশমিক ৫২ শতাংশ। তার আগের বছর আমানত ছিল ৬ হাজার ৩৫৯ কোটি টাকা, যা ২০১৮ সালের জুনের তুলনায় ২৫ দশমিক ২০ শতাংশ বেশি। ২০১৮ সালের জুনে আমানত ছিল ৫ হাজার ৭৯ কোটি টাকা। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, নানা উদ্যোগ গ্রহণ করার ফলে সংকটের বছরে ব্যাংকের আমানত সংগ্রহ রেকর্ড পরিমাণ বেড়েছে। ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থার প্রতিফলন এটি। —প্রেস বিজ্ঞপ্তি
