মার্কেন্টাইল ব্যাংকের ইসি চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০২

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকরাম হোসেনকে (হুমায়ুন) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেনের আগে ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফারস্ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও তিনি শিক্ষা, চিকিত্সা ও সমাজসেবায় একজন নিবেদিত সমাজকর্মী। —প্রেস বিজ্ঞপ্তি