রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০২

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে  কর্মরত পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত গ্রুপের পক্ষ থেকে এসব জেলায় সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। রাজশাহী জেলা পুলিশ, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল, গোদাড়াগাড়ী থানা পুলিশ, চাঁপাইনবাগঞ্জ জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ, নাটোর সদর হাসপাতাল এবং নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাণ-আরএফএলের কাছ থেকে এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন। এছাড়া গ্রুপের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনা ভাইরাস মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্নভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এর অংশ হিসেবে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি