পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০৮

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক জগতপুর ডিগ্রী কলেজ, বিরল, দিনাজপুর-এ একজন ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান ২য় বিভাগ। বয়স অনূর্ধ্ব-৩৫ বছর। ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীকে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অফেরতযোগ্য (রূপালী ব্যাংক, বিরল শাখা, দিনাজপুর-এর অনুকূলে) অধ্যক্ষ জগতপুর ডিগ্রী কলেজ, বিরল, দিনাজপুর-এর বরাবরে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িতসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করার জন্য বলা হলো। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে না। -অধ্যক্ষ।    সিকে-৭০০