হাজী মো. মুসা মিয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মুসা মিয়া (৬৫) গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বাদ-আসর দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৈরতলায় পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলোর সরাইল প্রতিনিধি বদর উদ্দিনের সম্বন্ধী।
অধ্যক্ষ মফিজ উদ্দিন
পাবনার চাটমোহর উপজেলার হোগলবাড়িয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ এফ এম মফিজ উদ্দিন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। সোমবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তিনি উপজেলার ধানবিলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
