নূর মোহাম্মদ গাজী
আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ গাজীর পিতা ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহসভাপতি, সাবেক সেনাসদস্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা নূর মোহম্মদ গাজী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। ৭২ বছর বয়সে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৩টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদজোহর আস শামস ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার প্রদান করেন।
