ডেলটা ভেরিয়েন্ট মোকাবিলা করতে ব্রিটেন, ভারত, পর্তুগাল ইত্যাদি দেশের ওপর জার্মানি যে ভ্রমণ নিষেধাজ্ঞা চাপিয়েছিল, আজ বুধবার তা শিথিল করা হচ্ছে? টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর ডাক দিয়েছেন ম্যার্কেল। খবর ডয়েচেভেলের।
করোনা ভাইরাসের ছোঁয়াচে ডেলটা সংস্করণ নিয়ে দুশ্চিন্তা সত্ত্বেও জার্মানি কিছু দেশ থেকে যাত্রীদের আগমনের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল? ব্রিটেন, ভারত, নেপাল, রাশিয়া ও পর্তুগালে ডেলটার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে এই দেশগুলোর নাম সরিয়ে নিয়েছে? বুধবার থেকে এই পাঁচটি দেশকে ‘ভাইরাস ভ্যারিয়েন্ট কান্ট্রিস’ থেকে ‘হাই ইনসিডেন্স এরিয়া’ হিসেবে চিহ্নিত করা হবে? ফলে জার্মান নাগরিক ও জার্মানিতে বসবাসরত বিদেশি ছাড়া এসব দেশের বাকি মানুষও জার্মানিতে প্রবেশ করতে পারবে? তবে তাদের কোয়ারেন্টাইন ও করোনা পরীক্ষার নিয়ম পালন করতে হবে? অর্থাত্, জার্মানিতে ১০ দিনের কোয়ারেন্টাইন চলাকালীন পাঁচ দিনের মাথায় করোনা পরীক্ষায় ফলাফল নেতিবাচক হলে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে? তা ছাড়া অনুমোদিত টিকার সব ডোজ নেওয়া থাকলে এই নিয়ম থেকে রেহাই পাওয়া যাবে?
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান গত সপ্তাহেই এমন পূর্বাভাস দিয়েছিলেন? যাবতীয় বিধিনিয়ম সত্ত্বেও জার্মানিতে করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ডেলটার অনুপাত বেড়ে চলায় আলাদা করে কিছু দেশ থেকে মানুষের আগমন নিয়ন্ত্রণ শিথিল করার ইঙ্গিত দিয়েছিলেন স্প্যান? ডেলটা ভ্যারিয়েন্ট মোকাবিলা করতে করোনার টিকা যথেষ্ট কার্যকর হচ্ছে বলেও তিনি কিছুটা স্বস্তি প্রকাশ করেন? ম্যার্কেল বলেন, অদূর ভবিষ্যতে করোনা টিকার সব ডোজ পাওয়া মানুষ কোয়ারেন্টাইনের ভয় ছাড়াই ভ্রমণ করতে পারবে বলে তিনি মনে করছেন?
ডেলটার অনুপাত বেড়ে চললেও জার্মানিতে সার্বিক করোনা সংক্রমণের হার এখনো কমে চলেছে? প্রতি ১ লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের হার এখন পাঁচেরও কম? তবে এমন সাফল্য বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন? চ্যান্সেলর ম্যার্কেল ও স্বাস্থ্যমন্ত্রী স্পান আরো বেশি মানুষকে দ্রুত টিকা দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন? সংবাদ সংস্থা ডিপিএর সূত্র অনুযায়ী, সোমবার সিডিইউ দলের এক রুদ্ধদ্বার বৈঠকে ম্যার্কেল কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন? তার মতে, একমাত্র এভাবেই করোনা ভাইরাসের ডেলটা সংস্করণের মোকাবিলা সম্ভব?
