খুলনা বিভাগে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। বিভাগে এক দিনে রেকর্ড শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। এ নিয়ে বিভাগে প্রাণহানি ১ হাজার ৩০০ ছাড়াল। গতকাল মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য জানান। এর আগে গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একই দিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয় জন, মেহেরপুরে তিন জন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় এক জন করে মারা গেছে। খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪১ হাজার ৪৭ জন।
২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। জেলায় মোট শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৫ জনের। মারা গেছে ৩২৭ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৭১৯ জন। শনাক্ত হয়েছে ১১৩ জন। জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৫৩ জন এবং মারা গেছে ৭৫ জন। যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৭৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮০০ জন। মোট মারা গেছে ১৮১ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২০ জন। মোট মারা গেছে ১০৮ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৯৯ জন। মাগুরায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮১ জন। মোট মারা গেছে ৩০ জন।
নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জন। মোট শনাক্ত ৩ হাজার ১০৬ জন। মোট মারা গেছে ৫০ জন। কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৯ হাজার ১৯৭ জন। মারা গেছেন ২৭৫ জন। চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪০ জন। মোট শনাক্ত ৩ হাজার ৯৪৫ জন। মোট মারা গেছেন ১০১ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত ৭৫ জন। মোট শনাক্ত হয়েছে ২ হাজার ২০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন।
