করোনায় আক্রান্ত লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০০:৩৫

করোনা ভাইরাসে আক্রান্ত লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেলের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তার মুখপাত্র লিজ থিয়েলেন জানান, ৪৮ বছর বয়সি প্রধানমন্ত্রী নিজেই শ্বাস নিচ্ছেন এবং জেগে আছেন। তার করোনা উপসর্গ আছে। তাই তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। ইউরোপিয়ান একটি সম্মেলনে যোগ দেওয়ার পর গত ২৭ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আরো পরীক্ষানীরিক্ষা করার জন্য গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ মে তিনি অ্যাস্ট্রাজেনেকা টিকার এক ডোজ নিয়েছেন। সামনে আরো এক ডোজ নিতে হবে। —সিএনএন