নিউইয়র্কে বন্দুক সহিংসতাকে ‘জনস্বাস্থ্যের সঙ্কট’ ঘোষণা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৪:৩৮

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা মোকাবিলার জন্য দুর্যোগকালীন জরুরি আদেশ ঘোষণা করেছে নিউইয়র্ক। একইসঙ্গে এটিকে জনস্বাস্থ্যের সঙ্কট হিসেবে বর্ণনা করা হয়েছে। এ আদেশ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির দিনে কেবল নিউইয়র্কে ৫১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় এ তথ্য জানান গভর্নর অ্যান্ড্রু কুওমো।

এই আদেশ বন্দুক সহিংসতায় হস্তক্ষেপ এবং প্রতিরোধ কর্মসূচির জন্য ১৩৮.৭ মিলিয়ন ডলার ব্যয় করবে। বলা হয়েছে, বন্দুক সহিংসতা জনস্বাস্থ্যের জন্য সঙ্কট এবং করোনা মহামারি ও এর ফলে সৃষ্ট জনস্বাস্থ্যের প্রতিক্রিয়ার সঙ্গে এটির তুলনা করেছেন গভর্নর।

No description available.

তিনি বলেন, আপনি যদি সাম্প্রতিক সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এখন করোনার চেয়েও বন্দুক সহিংসতায় আরও বেশি লোক মারা যাচ্ছেন।

করোনার সময় আমরা যেটা করেছি, ঠিক একইভাবে বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধের জন্য একটি বিস্তৃত পদ্ধতির সহিত দেশকে আবারও নেতৃত্ব দিতে চলেছে নিউইয়র্ক, যোগ করেন তিনি।

নির্বাহী আদেশ অনুযায়ী একটি বন্দুক সহিংসতা প্রতিরোধ অফিস তৈরি করা হবে। যেটির তদারকি করবে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ। গোলাগুলি সম্পর্কিত ঘটনা পর্যায়ের তথ্য সরবরাহের জন্য পুলিশ বিভাগগুলোর প্রয়োজন হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য গ্রীষ্মের কাজের প্রোগ্রামগুলোতে ৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগ এবং রাজ্যের বাহিরে আগ্নেয়াস্ত্র প্রবাহের বিরুদ্ধে লড়াই করা।

ইত্তেফাক/টিএ