চাটখিলে ভুয়া চিকিৎসকের ২ বছরের জেল

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:৩১

নোয়াখালীর চাটখিলে ফয়সাল কবির (৩৬) নামে এক ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মোসা তাকে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।

ফয়সাল কবির ঢাকার মগবাজার চেয়ারম্যান গলির মাহফুজুর রহমান ওসমানের ছেলে। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী রামগঞ্জে রয়েল হাসপাতাল এবং চাটখিলে এহছানিয়া এবং জেবুনেছা হাসপাতালে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন সার্জিক্যাল অপারেশন করার অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এমআর